Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনা খরচে বাংলাদেশিদের ভিসা দিবে পাকিস্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ

রংপুর: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। বাংলাদেশের যে কোনো নাগরিক ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উন্নতিতে তিনি খুশি। এ সময় তিনি সম্পর্ক আরও দৃঢ় হোক, এই প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

পাকিস্তান হাই কমিশনার বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে।’ যেসব পণ্যের চাহিদা রয়েছে, সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের তিনি অনুরোধ করেন।

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করা হবে।’

আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন। এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খানসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো