Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবান জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে সাঙ্গু নদীতে মৎস্য পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

বান্দরবান: জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা শাখার উদ্দ্যোগে সাঙ্গু নদীতে মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বান্দরবান সদরের ক্যাচিংঘাটায় সাঙ্গু নদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

বান্দরবান জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নব গঠিত বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিংপ্রু জেরি।
মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোরশেদ মেম্বার ও সদস্য সচিব কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি নেতা সাচিংপ্রু জেরি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬টি বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ এবার ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।

সারাবাংলা/আরএস