Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার: প্রেস উইং

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২৪

প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) থেকে শনিবার (৮ মার্চ) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংগঠনটির ৩৬ সদস্যকে গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গ্রেফতারদের মধ্যে হিজবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন বলেও জানানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাতে এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেক সদস্যকে সনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।

এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, রাজধানীতে গত দুই দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর ২২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি