Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৫ ১১:৩৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৪:৪১

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ”বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিত নোট বিনিময় করি, যাতে কোনো সন্দেহ বা দ্বন্দ্ব না হয়।”

অধিবেশন চলাকালীন ভারতীয় এই সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন।

বিজ্ঞাপন

জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া “অনেক তাড়াতাড়ি” হতে পারে। যেখানে (বাংলাদেশে) সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। কারণ আমার মতে, আমি খুব স্পষ্ট করেই বলব, (বাংলাদেশ ও ভারতের) বর্তমান সামরিক-সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।

এ ছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, “এই দুটি দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে, যা আমাদের মেনে নিতে হবে।” তিনি আরও বলেন, “দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।”

সারাবাংলা/ইআ