Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২০:৫৯

বাসস’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরই মধ্যে বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম