Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ঈদে রঙিন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১২:৫৮

সুবিধাবঞ্চিত একটি শিশুকে ঈদের জামা বিতরণ করা হচ্ছে।

নরসিংদী: নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘আলোকিত নরসিংদী’ নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২৮ মার্চ) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের রঙিন জামা বিতরণ করা হয়। ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত তারা।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ প্রমুখ।

ঈদে জামা পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটেছে।

আলোকিত নরসিংদীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা। এই সংগঠনের মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হবেন বলে উল্লেখ করেন তারা।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি জানায়, ঈদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী প্রতি বছরই দুই ঈদে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার বিতরণ করে থাকে। এসব শিশুদের মুখে একটু হাসি ফোটাতে আর ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে তাদের মাঝে উপহার বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

সারাবাংলা/এসডব্লিউ