Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৮:৩৭

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী। ছবি: বাসস

ঢাকা: চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই।

এর আগে গত বুধবার (২৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। সফর চলাকালে শুক্রবার (২৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শনিবার (২৯ মার্চ) সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এমপি