Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ ডা. সজীবের অসুস্থ মাকে অক্সিজেন কনসেনট্রেটরসহ ঈদ উপহার

স্পেশাল করেসপডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২০:২০ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২০:২২

অক্সিজেন কনসেনট্রেটরসহ ঈদ উপহার তুলে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

ঢাকা: জুলাই অভ্যুত্থানে শহিদ ডা. সজীবের মাকে অক্সিজেন কনসেনট্রেটর এবং ঈদ উপহার সামগ্রী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ মার্চ) কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নরসিংদীতে শহিদ ডা. সজিবের বাসায় গিয়ে তার মায়ের জন্য প্রয়োজনীয় এসব জিনিস পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আশিক চৌধুরী পিয়াস, ডা. মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।

বিজ্ঞাপন

তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সজীব। সংসারের বড় সন্তান। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে ভুগছেন। বড় সন্তান ও ডাক্তার হিসেবে মায়ের দেখভাল সজীবই করতেন। প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। প্রয়োজন অক্সিজেন কনসেনট্রেটর। সেই অক্সিজেন কনসেনট্রেটরও সম্প্রতি নষ্ট হয়ে যায়।

বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ-খবর নিতে যান ডা. রফিকুল ইসলাম। সঙ্গে নিয়ে যান একটি অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী। পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

সারাবাংলা/এজেড/এইচআই