Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১


৩০ মার্চ ২০২৫ ০৯:২৯

প্রতীকী ছবি

পাবনা: পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার গোলজার হোসেন (৫০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবেশি ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি ধর্ষকের বাড়িঘরে ভাংচুর ও আগুন দিয়েছে। অভিযুক্ত ধর্ষককে এলাকাবাসি আটক করে বেড়া মডেল থানায় হস্তান্তর করেছেন বলে জানা গেছে। ধর্ষক বেড়া শেখ পাড়া মহল্লার মৃত সুলতান শেখ এর ছেলে।

শনিবার (২৯ মার্চ) সন্ধা ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শিশুটি ইফতারের আগ মূহূর্তে ধর্ষকের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আশেপাশে কোন লোকজন না থাকায় শিশুটিকে দশ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে নিয়ে ধর্ষণ করে এবং একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন।

বিজ্ঞাপন

পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারে লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে পাঠায়।

ঘটনাটি সন্ধার পর জানাজানি হলে এলাকাবাসি ধর্ষকের বাড়িঘরে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধা সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত টিকিৎসক দেখতে পায় শিশুটির যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলিউর রহমান ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসির সহায়তায় অভিযুক্ত ধর্ষক গোলজার হোসেনকে আটক করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্দ জনতা ধর্ষকের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধর্ষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।