Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শেষ আজ, ভিড় নেই কমলাপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১০:১৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:২০

কমলাপুর রেলস্টেশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি রোববার (৩০ মার্চ) শেষ হচ্ছে। এদিন বিক্রি হচ্ছে ৯ এপ্রিল ভ্রমণের টিকিট। এদিও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। আর দুপুর ২ টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চল যাত্রীদের জন্য। দুই ভাগের টিকিটই অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ, ২৭ মার্চ বিক্রি করা হচ্ছে ৬ এপ্রিল ভ্রমণের টিকিট, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হচ্ছে রোববার (৩০ মার্চ)।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিটের রিফান্ড করার সুযোগ থাকছে না।

এর আগে, ঈদ উপলক্ষে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা সোমবার (২৪ মার্চ) থেকে ট্রেনে যাত্রা শুরু করেন। এরপর ২৪ মার্চ থেকে শুরু হয় ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি।

এদিকে ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুরে দেখা যায়নি চিরচেনা সেই উপচে পড়া ভিড়। যাত্রীরা সাচ্ছন্দে ভ্রমন করতে পারছেন। ট্রেনগুলোও ছেড়ে গেছে যথা সময়ে।

সারাবাংলা/জেআর/এনজে