Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীর ২৩ গ্রামের মানুষের আগাম ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১১:১৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:২০

ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালী জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৩ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ।

রোববার (৩০ মার্চ) সকাল পৌনে নয়টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৮ গ্রামে, মহিপুরে ১ গ্রামে রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।

ঈদের নামাজ শেষে কুশল বিনিময় করছে মুসল্লিরা। ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে