Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৩:০১

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ আয়োজন ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’। ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী, জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং কাওয়ালী ও মাইজভান্ডারি পরিবেশনায় থাকবেন আহমেদ নূর আমেরী। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করবেন আহমেদ নূর আমেরী ও সহশিল্পীরা। এরপর জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ খ্যাত ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন মোহাম্মদ ওয়ারেছ হোসেন, সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এফএন/এনজে