Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেগম জিয়া ভালো আছেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৬:৩০ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন ভালো আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।’

কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এ রকম প্রশ্নের জবাব বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না… একবারের জন্য বলবেন না।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিল এবং ইুঁদুর দৌঁড়াদৌঁড়ি করত… এ রকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম। এর পরেও… আমি বেশি বলতে চাই না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।’

সারাবাংলা/এফএন/ইআ