Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৮:৫০ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৮:৫২

টাঙ্গাইল ঈদগাহ ময়দান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জা‌রি করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। রোববার (৩০ মার্চ) এক জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়৷

অফিস আদেশে জেলা প্রশাসকের সই করা নির্দেশনায় বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরে নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, পুলিশের প্রতিবেদনের পেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সারাবাংলা/এনজে