Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, বৃষ্টি হতে পারে ঈদের পরদিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৫:৪১ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ঈদের পরদিন অর্থাৎ মঙ্গলবার (১ এপ্রিল) সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৩১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবারের (১ এপ্রিল) পূর্বাভাস বলছে, ওই দিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২ এপ্রিল) অর্থাৎ ঈদের তৃতীয় দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ওই দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এ সপ্তাহে উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর কোনো প্রভাব দেশের ওপরে পড়বেনা।

সারাবাংলা/জেআর/এনজে