Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঙ্গলবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৫:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: সাভার, আশুলিয়াসহ ৮ এলাকায় মঙ্গলবার (১ এপ্রিল) ২৪ ঘন্টা গ্যাসের স্বল্প চাপ থাকবে। সোমবার (৩১ মার্চ) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।

সেখানে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

সারাবাংলা/জেআর/এনজে