Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ২০:৫৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৬

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঈদ শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

এ সময় ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সারাবাংলা/এফএন/পিটিএম