Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটিতে বেড়েছে ঢাকার বায়ুমান, দূষণের শীর্ষে কাঠমান্ডু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১০:৩৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১২:৫৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: টানা ঈদের ছুটিতে যানবাহন আর মানুষের চলাচল কম থাকায় বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান কিছুটা বেড়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকার নাম রয়েছে ৯ নম্বরে। এদিকে বায়ুদূষণের শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর নাম। আজ সকালে আইকিউএয়ার সূচক এ তথ্য জানিয়েছে।

তথ্যানুযায়ী, দূষণের শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর ২৬০ যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত। একই অবস্থা ভারতের রাজধানী দিল্লির। বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার তিন নম্বরে রয়েছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই। এর স্কোর ১৭১। ১৬১ স্কোর নিয়ে দূষণ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। এই শহরের বাতাও আজ ‘অস্বাস্থ্যকর’। এদিকে ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। যে কারণে ফাঁকা গেছে রাজধানী ঢাকা। যে কারণে এই শহরের বায়ুমান কিছুটা বেড়েছে। আজ ১৩৭ স্কোর নিয়ে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে ঢাকা, অর্থাৎ ঢাকার বায়ুর আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

এদিকে আইকিউএয়ার সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল। শহরটির স্কোর মাত্র ১১। একই অবস্থা বিরাজ করছে নিউজিল্যান্ডের অকল্যান্ড তাদের স্কোর ৯।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/ইআ