Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস আজও দূষিত, শীর্ষে কাঠমান্ডু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১২:০৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৭

ঢাকা: দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস থেকে দূষণ যেন কমছে না। টানা কয়েক মাস ধরেই বিশ্বের বায়ু দূষিত শহরের তালিকায় ঢাকার নাম থাকছে। আজও (শনিবার) বায়ু দূষণের শহরের তালিকায় নয় নম্বরে রয়েছে ঢাকার নাম। অন্যদিকে, শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

শনিবার (৫ এপ্রিল) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের দেওয়া তথ্যানুযায়ী, আজ বায়ু দূষণের তালিকার শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে নয় নম্বরে। দূষণ তালিকায় শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় নম্বরে রয়েছে চীনের উহান।

বিজ্ঞাপন

সূচকে অবস্থান অনুযায়ী, দিল্লি, উহান ও লাহোরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকার স্কোর ১৫২ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ