Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ু দূষণে তৃতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:১৯

ঢাকার বায়ু দুষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ু দূষণের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় বুধবার (৩০ এপ্রিল) প্রথম স্থানে রয়েছে বাগদাদের ইরাক শহর। যার স্কোর ৩২২। ২৩১ স্কোর নিয়ে কুয়েত শহর আছে দ্বিতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার স্কোর ১৬৯।

সূচক অনুযায়ী ঢাকার মতো ইরাক, কুয়েত আর লাহোরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এমন পরিস্থিতিতে বাহিরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গবেষক ও চিকিৎসকরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

সোনার দাম ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

আরো