Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১০:৪৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:১৮

হাইকোর্ট।

ঢাকা: সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রায় ১৫ লাখ সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল।

২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা এর চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন।

পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত নতুন পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার। নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন। কিন্তু মূল পে স্কেলে দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

সোনার দাম ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

আরো