Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১২:১৬

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারি ব্রিজ এলাকায় পৌঁছালে উত্তর আটুলিয়া গ্রামের মোটরসাইকেল চালক ইব্রাহিম খলিল বেপরোয়া গতিতে যাওয়ার সময় সিদ্দিকুরকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

সোনার দাম ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

আরো