Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:১৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৩৭

রাজধানীতে বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি যেন জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। দুপুর দেড়টার দিকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। শুরুতে ভারী বৃষ্টিপাত দেখা গেলেও পরে কমতে থাকে। এদিকে দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

এদিকে এদিন সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলা, কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (১ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর শুক্রবার (২ মে) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, সপ্তাহ শেষে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

সোনার দাম ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

আরো