Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / আমের হাট, শিবগঞ্জের কানসাট

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ২৩:৪২

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ। সেই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় আমের বাজার। যাকে হাট বললেও ভুল হবে না। আমের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে কানসাটের আমবাজার। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি ও অন্যান্য জাতের আমে ভরে যায় পুরো বাজার। প্রতিদিন বিপুল পরিমাণ আম দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকের পরিশ্রম, ব্যবসায়ীদের ব্যস্ততা এবং মৌসুমের প্রাণচাঞ্চল্য কানসাটকে শুধু একটি বাজার নয়, বাংলাদেশের আমের ঐতিহ্য ও সমৃদ্ধির এক অনন্য প্রতীকে পরিণত করেছে। সম্প্রতি সেই বাজার ঘুরে আম বাণিজ্যের চালচিত্র ক্যামেরাবন্দি করে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর