Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার হেরে গেল বাংলাদেশ, সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৯

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে আর জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ এখন হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১৬৫ রানে অলআউট হয়। আগের ম্যাচের দুইশোর্ধ্ব সংগ্রহ তাড়া করে জিতেছিল বাংলাদেশ। আজ দেশড় পেরুতেই গুটিয়ে যাওয়াতে মনে হচ্ছিল এই ব্যাটিং ব্যর্থতা বুঝি ডুবাবে স্বাগতিকদের, হলোও তাই।

বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্তে লড়াই চালিয়ে গেলেও বাকিদের মধ্য থেকে সেভাবে সঙ্গ পাননি। যাতে বড় স্কোর গড়া সম্ভব হয়নি বাংলাদেশ দলের। মাত্র ৪ রানের মধ্যে দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

অধিনায়ক জ্যোতি ধৈর্য ধরে ইনিংস গড়েন এবং ১০১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে অন্য প্রান্তে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শারমিন সুলতানা ২৫, স্বর্ণা আক্তার ১৬ এবং রিতুমনি ১৭ রান করে আউট হয়েছেন। শেষদিকে নাহিদা আক্তার ২০ রান যোগ করলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৫। বল হাতে শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু ৩টি উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। শুরুতেই দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে দলনেতা আতাপাত্তু ৪০ রানের কার্যকর ইনিংস খেলে দলকে চাপে পরা থেকে বাঁচিয়েছেন। এরপর হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নে ৭৭ রানের দারুণ একটা জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সামারাবিক্রমা ৫০ ও করুনারত্নে ৪০ রান করে আউট হলেও ঠিকই জয় তুলে নিয়েছে শ্রীলংকা। ৩৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৬ রান তুলে ফেলে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার, তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ও রিতুমনি একটি করে উইকেট শিকার করেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর