Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৩:০০

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকাপ দলে বড় চমক নেই। ১৫ সদস্যের দলে অধিনায়ক যথারীতি নিগার সুলতানা জ্যোতি।

ঘরের মাঠে সর্বশেষ শ্রীলংকা সিরিজের দল থেকে বাদ পরেছেন শারমিন আক্তার। নতুন করে দলে জায়গা পেয়েছেন তাজনেহার। আগামী ১২ জুন থেকে মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১২ দলের এই মেগা ইভেন্টে বাংলাদেশ পরেছে গ্রুপ-এ তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

১৪ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদশে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশের এর পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৭, ২০, ২৫ ও ২৮ জুন।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর