Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৫:৫৭

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে থাকছেন তিন অভিজ্ঞ তারকা—মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও হ্যাজলউড। হ্যাজলউডকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে। ১৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসও।

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার প্রথম সারির পেস আক্রমণকে একসঙ্গে দেখা যাবে। গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা হ্যাজলউড ইনজুরির কারণে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে কামিন্স অ্যাশেজে খেলেছেন মাত্র একটি টেস্ট।

বিজ্ঞাপন

ব্যাটিংয়েও যথেষ্ট ভারসাম্য রয়েছে অস্ট্রেলিয়ার একাদশে। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী হবেন জেক ওয়েদারাল্ড। অ্যাশেজেও এই জুটি ইনিংস শুরু করেছিল। এরপর মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের অভিজ্ঞতা সামলাবে বাংলাদেশের বোলিং আক্রমণ। মিডল অর্ডারে থাকছেন ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও বেউ ওয়েবস্টার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন নাথান লায়ন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আর টেস্টে দেখা যায়নি অভিজ্ঞ এই অফস্পিনারকে। বাংলাদেশের ব্যাটারদের জন্য তাই অস্ট্রেলিয়ার পেসের পাশাপাশি লায়নও বড় পরীক্ষা হয়ে উঠতে পারেন।

অন্যদিকে, বাংলাদেশ এখনো তাদের একাদশ ঘোষণা করেনি। ম্যাচের আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের সমস্যা রয়েছে। তবে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ম্যাচ খেলার জন্য ফিট আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর