Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডারউইন টেস্ট / শান্তর সেঞ্চুরি মিস, লিড বাড়াচ্ছেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৩:২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের দাপটে হালকা ছেদ পরেছে! দারুণ ব্যাটিং করতে থাকা বাংলাদেশ হুট করেই তিন উইকেট হারিয়ে ফেলেছে। এরপর বাংলাদেশের লিড বাড়াচ্ছেন মেহেদি হাসান মিরাজ।

ইতোমধ্যেই প্রথম ইনিংসে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ রানে। ১৯ রানে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে ১১ রানে অপরাজিত পেসার হাসান মাহমুদ।

ডারউন টেস্টে হাসান মাহমুদের ৬ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। পরে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর বড় ইনিংসে বড় লিডের পথে সফরকারীরা। সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন নাজমুল শান্তও। কিন্তু জশ হ্যাজেলউড শান্তকে ফেরান ৮৪ রানের মাথায়।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে দলে জায়গা পাকা করার পর পাকিস্তান সিরিজে টেস্টে অভিষেক হয় তানজিদ তামিমের। আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পেলেন দারুণ একটা সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে।

ডারউইনে আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় মুমিনুল হক অপরাজিত ছিলেন ৩৫ রানে, তানজিদ হাসান তামিম অপরাজিত ছিলেন ৩২ রানে। দিনের শুরু থেকে অজি পেস সামলে দারুণভাবে এগিয়েছেন দুজন। তবে ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জস হ্যাজেলউডের বলে ক্যাচ ‍তুলে দেন মুমিনুল। ৯৫ বল খেলে ৮টি চারে তার ইনিংসটি থেমেছে ৪৯ রানের মাথায়।

তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ হাসান তামিম ভুল করেননি। ফিফটি পূর্ণ করেছেন, পরে সেঞ্চুরিও ‍তুলে নিয়েছেন। নাথান লায়নকে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। লায়নের পরের ওভারেই ফিরেছেন ব্যক্তিগত ১০১ রানের মাথায়। তার ১৯৭ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ১টি ছক্কায়।

তামিম ফেরার পর শান্তকে নিয়ে বড় জুটির পথে এগুচ্ছিলেন মুশফিকুর রহিম। দুজনেই অজিদের খেলছিলেন সাবলীল। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের মাথায় হ্যাজেলউডের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। তার ১২৬ বলের ইনিংসটিতে চারের মার ৭টি, ছক্কা ১টি।

খানিক বাদে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফেরেন ব্যক্তিগত ৩৬ রানে। চোট ফেরা লিটন দাস পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট। ৩ উইকেটে ২৮৭ থেকে ৬ উইকেটে ৩০৬ হয়ে যায় বাংলাদেশ। তারপর থেকে হাসান মাহমুদকে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন মেহেদি হাসান মিরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর