Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডারউইন টেস্ট / অস্ট্রেলিয়ায় বাংলাদেশের লিড দুইশ ছাড়াল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ০৮:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৯:৫১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের দাপুট চলছেই। বল হাতে পেসাররা দাপট দেখানোর পর ব্যাটিংয়েও ঝলক দেখাচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। প্রথম ইনিংসে ইতোমধ্যেই বাংলাদেশের লিড দুইশ ছাড়িয়েছে।

প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ আজ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে ৮ উইকেটে ৪১৭ রান। অর্থাৎ ইতোমধ্যেই বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৯ রানের।

ডারউইনে গতকাল হঠাৎ তিন উইকেট হারিয়ে বিপদে পরা বাংলাদেশের হয়ে শেষ বিকেলে পেসার হাসান মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ। নব্বয়ের বেশি বল খেলে মিরাজকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন হাসান। তবে আজ সকাল সকাল সেই প্রতিরোধ ভেঙেছে।

বিজ্ঞাপন

জশ হ্যাজেলউডের দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউ হয়েছেন হাসান। ফেরার আগে ১৪ রান করেছেন তবে বল খেলেছেন ৯২টি! আটে নেমে জশ হ্যাজেলউডকে অসাধারণ এক ফ্লিকে ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর বার্তা দিচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে খুব বেশি সময় মিরাজকে সঙ্গ দিতে পারেননি। সেই হ্যাজেলউডের বলেই ফিরেছেন ২৩ বলে ১৭ রান করে।

তবে অপরপ্রান্তে মেহেদি হাসান মিরাজ ছিলেন অবিচল। ৫৯তম টেস্ট ম্যাচ খেলতে নেমে দশম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। তার ব্যাটেই বাংলাদেশের ইনিংস চারশ ছাড়িয়েছে, লিডও দুইশ পেরিয়েছে। তাসকিন আহমেদ বেশ ভালো সঙ্গই দিচ্ছেন মিরাজকে।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে মিরাজ ৬৫ রানে অপরাজিত, তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত। এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ ও মুমিনুল হক ৪৯ রান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর