Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডারউইন টেস্ট / অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ০৯:৪৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১০:০৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই দারুণ ক্রিকেট খেলে ডারউইন টেস্টে জয় দেখছেন টাইগাররা। ঐতিহাসিক জয়টা পেলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতবে বাংলাদেশ।

আজ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে জয়ের সম্ভবনা আরও জোড়ালো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৭২ রান। একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে অপরাজিত আছেন ক্যামেরুন গ্রিন। তার সঙ্গে ৮ রানে অপরাজিত নাথান লায়ন।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪২৬ রান। ফলে ২২৮ রানে বড় লিড পায় সফরকারীরা। পরে দ্বিতীয় ইনিংসেও দাপুটে বোলিং করে চলেছে বাংলাদেশ। এক ক্যামেরুন গ্রিন ছাড়া কাউই সেভাবে দাঁড়াতে পারেনি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার লিড ৪৪ রান। হাতে মাত্র ২টি উইকেট।

বিজ্ঞাপন

৪ উইকেটে ১৬১ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। দিনের প্রথম সেশনে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ আর তিনটিই মেহেদি হাসান মিরাজ। ৩০ রানের মাথায় অ্যালেক্স ক্যারিকে উইকেটের পেছনে ক্যাচ বানান মিরাজ। বড় বড় টার্ন পাচ্ছিলেন মিরাজ। সেটাই কাজে লাগিয়ে ফিরিয়েছেন ক্যারিকে।

মিরাজের টার্ন করে লাফিয়ে উঠা বল ক্যারির ব্যাটের কানা ছুয়ে চলে যায় লিটন দাসের গ্লাফসে। ৭২ বলে ৫টি চারে ৩০ রান করে ফেরেন ক্যারি। বো ওয়েবস্টারের দায়িত্ব ছিল ক্যামেরুন গ্রিনকে সঙ্গ দেওয়া। কিন্তু সেটা পুরোপুরি করতে দেননি মিরাজ। বড় বড় টার্ন পাওয়া মিরাজ ৬৬ ওভারের শেষ বলটা কোনো টার্ন করেননি। ওয়েবস্টার হয়ত আগে থেকেই ধরে নিয়েছিলেন টার্ন হবে! ফলাফল বল গিয়ে সোজা আঘাত হানে তার অফস্ট্যাম্পে! ২১ বল খেলে ৫ রান করে ফেরেন ওয়েবস্টার।

খানিক বাদে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে শর্ট বলে কাবু করেছেন মিরাজ। মিরাজের হাফভলি ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন ক্যামিন্স। বল গিয়ে জমা পরে সাদমান ইসলামের হাতে। ৮ রান করে ফেরেন কামিন্স। দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল স্টার্ককেও ফিরিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নেন তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর