Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

২১ ফেব্রুয়ারি, বাংলা ও বাঙালির ইতিহাসে রক্তস্নাত একটি দিন। দিনটিকে প্রতিবছর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে সমগ্র জাতি। পলাশ-শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল সেইসব বীর শহিদদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ধ্বনিত হয় সেই কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের মায়ের ভাষা। সেই ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে নেমেছিল মানুষের ঢল। যে ঢলে মিশেছিল মানুষের শ্রদ্ধা ও আবেগ। মানুষদের শ্রদ্ধা ও আবেগের কিছু চিত্র ফ্রেমের ভাষায় তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর