Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১

ফার্মেসিতে অভিযানের দৃশ্য।

কুষ্টিয়া: মেয়াদোত্তীর্ণ এবং ওষুধ কোম্পানি কর্তৃক ডাক্তারদের দেওয়া স্যাম্পল ওষুধ রাখার দায়ে কুষ্টিয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও ওষুধ প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় লতা ফার্মেসি ও বিশ্বাস ফার্মেসিসহ মোট তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ কোম্পানির দেওয়া ফিজিশিয়ান স্যাম্পল খুঁজে পায় কর্মকর্তারা। এতে তিনটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলী জানান, হাসপাতালের আশপাশের দোকানগুলোসহ জেলার বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং আরও বেশ কিছু অনিয়ম হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর