Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ছাগল চুরির অভিযোগে হামলা ও লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে মেহেরুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, প্রতিবেশী মাছিদুলের একটি ছাগল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হারিয়ে যায়। শুক্রবার বিকেলে মেহেরুলের স্ত্রী ইরানি বেগম তার বাড়িতে একটি ছাগল জবাই করে অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, এর আগেও ওই নারীর বিরুদ্ধে একাধিক ছাগল চুরির অভিযোগ উঠেছিল। সর্বশেষ ঘটনায় তাকে হাতেনাতে ধরা হয়েছে বলেও তারা দাবি করেন।

তবে ইরানি বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়রা তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান। যারা ক্যামেরা বুঝেন তাদের এনে দেখার কথা বলেছিলাম। এ নিয়ে ভুল বোঝাবুঝির জেরে তার বাড়িতে হামলা ও লুটপাট চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর