Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলা: ৭ জনের জামিন, ১৪ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৭

নাটোর: নাটোরের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ১৪ জন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত ৭ জনের জামিন মঞ্জুর করেছেন।

২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আসামিরা নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাতে গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করতে গেলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার এবং কনস্টেবল রাকিব হাসানকে মারধর করে আটকে রাখে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

এই ঘটনায় বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ ইতিপূর্বে ৯ জনকে গ্রেফতার করে।

বুধবার বাকি আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৭ জনের জামিন মঞ্জুর করে ১৪ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর