Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

আর্ন্তজাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১২:৫৩ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫২

ধ্বংসপ্রাপ্ত স্কুলে উদ্ধারকাজ চালানো হচ্ছে। রয়টার্স

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

ইরানের স্থানীয় প্রসিকিউটর ইব্রাহিম তাহেরি বলেন, নৃশংস হামলার শিকারদের বেশিরভাগই ছাত্র, শিক্ষক, স্কুল কর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

শনিবার সকালে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরান এবং তাবরিজ, কোম, ইসফাহান, কেরমানশাহ এবং কারাজসহ ইরানের বেশ কয়েকটি শহরে যৌথ আক্রমণ শুরু করে। ইরান ইসরায়েল এবং এই অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেয়।

বিজ্ঞাপন

তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর