Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৮:০৫

খুলনা: খুলনায় মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজাআলা গলিতে এ ঘটনা ঘটে। আহত যুবক গোবরচাকা এলাকার বাসিন্দা কামাল শেখের ছেলে।

সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই নাদিম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোবরচাকা ভাজা আলা গলিতে ৪-৫টি মোটরসাইকেলযোগে ৮-৯ জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর