Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে মারধর করে ছিনতাই, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৩:৪৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক ছাত্রকে মারধর করে তার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলো- মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)। রোববার (১৯ এপ্রিল) গ্রিন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাসিরুদ্দিন বলেন, বুধবার (২৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের উপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর