Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৫:২৮

ধানমন্ডি থানা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগী ও জনতা এবং পুলিশের প্রচেষ্টায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রোববার (৩০ আগস্ট) রাজধানী ঢাকার ধানমন্ডি লেক থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঐ ভুক্তভোগী ছিনতাইকারীর পেছন-পেছন ছুটতে থাকে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয় জনগণ ছিনতাইকারীকে পিস্তলসহ আটক করে।’

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ধানমন্ডি থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ ছিনতাইকারী তানভীর আবেদীন জুয়েলকে (৪১) গ্রেফতার করে। তাকে নিয়ে থানার আরও কয়েকটি টিম এবং ডিবি পুলিশ টিম যৌথ অভিযানে আজ একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেফতার করে।’

 

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর