Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২২:৪০

খুলনা: জেলায় অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাদের লবণচরা থানাধীন হরিণটানা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- চানমারী নেসার সড়কের বাসিন্দা মো. আলামিনের ছেলে তারিকুল ইসলাম তানভীর এবং লবণচরা থানা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা আ. মলেক মুন্সির ছেলে মো. কামাল হোসেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে আসামিরা একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ তাদের গতিরোধ করে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর