Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মে ২০২৬ ১৯:২০

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় চাচাতো ভাই আবু বকর সিদ্দিক (৩৫) হত্যা মামলায় মো. রাহাত (২২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় প্রধান আসামি বিদেশে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১ মে) দুপুরে র‍্যাব-১১ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট থানার গংগাহারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিদ্দিক ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় বড় ভাইয়ের খাবারের দোকানে কাজ করতেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। গত ২১ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে থাকা অবস্থায় পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে দুবৃর্ত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা সিদ্দিককে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই নিজাম উদ্দিন ২৭ এপ্রিল সুজন ও রাহাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাব জানিয়েছে, মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত সুজন সিদ্দিকের মৃত্যুর পরপরই বিদেশে পালিয়ে গেছেন।
র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর আরও বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রংপুর মহানগরীরর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর