Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৬:২৬

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন – ছবি : সংগৃহীত

ঢাকা: বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হেলাল উদ্দীন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের শ্বশুর।

রোববার (১০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে আবেদন করে শেখ হেলাল উদ্দীন ও শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের অনুমতি চান।

বিজ্ঞাপন

আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব নথি জব্দ করা প্রয়োজন।

আবেদন পর্যালোচনা শেষে আদালত আয়কর নথি জব্দের আদেশ দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর