Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাশেদের বাড়িতে হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:৪০

হামলার পর রাশেদের বাড়ি পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর: শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।

রাশেদ খান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যশোর জেলা সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে কাস্তে প্রতীক নিয়ে লড়েছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ মে রাত সোয়া ৯টার দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়িসংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করেন। একইসঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দু’জন ধারালো কুড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে তার দিকে তেড়ে আসেন।

রাশেদ খান জানান, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে তাকে ও তার পরিবারকে নিয়মিতই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার (২৬ মে) সকালে রাশেদ খানের বাড়ি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাশেদ ও তার পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর