Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে স্লিপার কোচে মিলল ৯২ হাজার পিস ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১১:৩১

কক্সবাজার: জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি বড় ধরনের মাদকের চালান জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানকালে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার কোচ থেকে ৯২ হাজার (বিরানব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে জড়িত থাকার অপরাধে বাসের হেল্পারকে আটক এবং ব্যবহৃত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে‘সেন্টমার্টিন ট্রাভেলস’ কাউন্টারের সামনে এ বিশেষ অভিযান চালানো হয়।
​
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ কাউন্টারের সামনে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। ব্যাপক তল্লাশির একপর্যায়ে গাড়ির স্লিপিং সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের চালক নাজমুল।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি এবং এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর