Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালানো নারী আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১০:৫৯ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০২

আসামি রিম্পা।

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পাকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গত ১৬ জুলাই বহুল আলোচিত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১) রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-২ রোববার বিকালে বিশেষ অভিযান পরিচালনা আসামি রিম্পাকে গ্রেফতার করে।’

বিজ্ঞাপন

এম মুবীন রহমান তাপস বলেন, ‘রাজধানীর ধানমন্ডি থানার একটি সি আর মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজা পেয়ে গত ৯ জুলাই থেকে আসামি রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। কারাগার থেকে পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ আসামি রিম্পা’র বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র কোনাবাড়ী থানায় গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর