Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় ট্রলিচাপায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রলিরচাপায় কাবিল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার ছোট ভাই হাতেম আলী (৩২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিল হোসেন ও হাতেম আলী উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই মোটরসাইকেলযোগে ছোট ভাই হাতেম আলীকে সঙ্গে নিয়ে বড় ভাই কাবিল হোসেন যাচ্ছিলেন। তারা ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলি তাদেরকে চাপা দেয়। এতে কাবিল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে থানার এসআই আবু সাঈদ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হাতেম আলীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘নিহত কাবিল হোসেনের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত। দুর্ঘটনা কবলিত মাটিবাহী ট্রলি ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর