Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৪

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মদিনাবাদ মুগদা এলাকার হারুমিয়ার ছেলে আরিফ (৪০) এবং ফরিদপুরের বাসিন্দা মামুন (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল ঢাকা – মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিঙের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। শ্রীনগর ফায়ার স্টেশন নিহতদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হল জানান, নিহত দুইজনকে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর