Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে অবৈধ বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৬ ১৯:৩১

নিহত যুবক আব্দুর রহমান

সিলেট: জেলার জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) ভোর ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আব্দুর রহমান (২৫), তিনি আসামপাড়া আদর্শ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় পরিবহন শ্রমিক বলে জানা যায়।

জানা যায়, উপজেলার রাংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি ভাঙন কবলিত অংশের পাশে অবস্থান করেছিলেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর