Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ২০:০৭

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় মেহেরাজ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেরাজ কুষ্টিয়া শহরতলীর আলফামোড় এলাকার শিমুল বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি টোব্যাকো কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন মেহেরাজ। পথে সাতমাইল এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর