Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে ‎নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৯:৫৮

উদ্ধার অভিযান চলছে

‎বরিশাল: ‎ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে।
‎
‎স্থানীয়রা জানায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না। আলিফ নদীতে ডুবে যেতে দেখে স্থানীয় দোকানদার ইউনুচ দ্রুত পানিতে ঝাঁপ দেন, তবে উদ্ধার করতে পারেননি।
‎
‎ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর