Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১ লাখ ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৭:৪১

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে পাচারকারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চালানো এক অভিযানে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে।

বুধবার (২৯ এপ্রিল) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অবস্থান নেয়। এ সময় ভারী বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর